বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

papaya leaves helps to prevent many dieases like cancer and dengue virus increase platelet also 

লাইফস্টাইল | শুধু কাঁচা বা পাকা ফল হিসেবে নয়, ডেঙ্গি থেকে ক্যান্সার বহু রোগের যম, জানুন কোন গাছের পাতা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০১ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ  নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের এখন কোনও সময় বা কাল থাকে না। এদের মধ্যে ডেঙ্গি ও টাইফয়েডের মতো অসুখ  খুবই মাঝে মধ্যেই মারাত্মক আকার ধারণ করে। এতে সাধারণ মানুষ খুবই বিপাকে পড়ে যায়। এই সব রোগে জ্বরের কারণে শরীরে ব্যথা, শরীরের চামড়া শক্ত হয়ে যাওয়ার মতো জটিল সমস্যা তৈরি হয়। পেঁপে পাতার ব্যবহার এই সমস্যাগুলি দূর করতে কার্যকর। চিকিৎসকদের মতে, পেঁপে পাতায় অ্যান্টিডেঙ্গি, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিডায়াবেটিক, নিউরোপ্রোটেক্টিভ এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। তিনি আরও জানান, ম্যালেরিয়া ও ডেঙ্গি জ্বর থেকে মুক্তি পেতে পেঁপে পাতা সেদ্ধ করে খাওয়া যেতে পারে। পেঁপে পাতার রস ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের প্লেটলেট সংখ্যা এবং সাদা ও লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। ডা. সিরাজ সিদ্দিকি জানান, পেঁপে পাতায় প্রচুর পরিমাণে স্যাপোনিন, ফেনোলিক যৌগ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, গ্লাইকোসাইড, ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড, কার্বোহাইড্রেট, এনজাইম ও নানা ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। 

এই পাতার রস চুলের বৃদ্ধিতেও উপকারী। পেঁপে পাতার রস শুধু জ্বরে নয়, চুলের জন্যও খুবই উপকারী। পাতার রস বের করে তাতে নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে চুলে লাগালে চুলের বৃদ্ধি হয়। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। চুলের প্রাকৃতিক রং ফিরিয়ে আনতে খুব ভাল কাজ করে পেঁপেপাতা। পেঁপেপাতার রসে অনেক রকম খনিজ, ভিটামিন থাকে। যা শরীরের জন্য ভাল। পেঁপে পাতায় ফাইবার এবং প্যাপেইন নামক যৌগ রয়েছে। যা লিভার ভাল রাখে, চুলের গোড়ায় পুষ্টি যোগাতেও এর জুড়ি মেলা ভার‌। কচি পেঁপে পাতা ভাল করে ধুয়ে শিলে বেটে নিতে হবে। এবার এই পাতা বাটা ছেঁকে নিয়ে রসটা বের করে নিতে হবে। প্রথমে শুধু রস তুলোয় করে নিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে। অন্য বাটিতে তুলে রাখা পেঁপে পাতার রসে হেনা পাউডার, আমলকী আর ইন্ডিগো পাউডার একসঙ্গে মিশিয়ে রাখুন অন্তত ২-৩ ঘন্টা। পাতার রস চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এতে চুল পড়ে যাওয়া কমে, নতুন চুলও গজায়। এই রস লাগিয়ে ১৫ মিনিট রেখে তারপর হেনাটা লাগিয়ে নিতে হবে। অন্তত ১ ঘন্টা লাগিয়ে রাখতে হবে। টানা ১০ দন যদি চুলের গোড়ায় লাগিয়ে রেখে চুল ধুয়ে নেন তাহলে চুল কালো হবেই। চুল ধুয়ে নিয়ে ভাল করে শ্যাম্পু আর কন্ডিশনার লাগিয়ে নিতে হবে।

পেঁপে পাতায় প্রচুর পরিমাণে ফাইবার আছে যা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনে। ভিটামিন এ ও সি আছে, দৃষ্টিশক্তিকে শক্তিশালী করতে অব্যর্থ এই পাতা। 

পেঁপে পাতা করোনারি হার্ট ডিজিজ-সহ হৃদযন্ত্রের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি আর পটাশিয়াম যা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী!

‘এইচ পাইলোরি’ নামের এক প্রকার ব্যাকটিরিয়া যা মূলত পাকস্থলিতে ঘা বা আলসার সৃষ্টি করে, পেঁপে পাতায় থাকা ‘কারপেইন’ তা ধ্বংশ করতে সাহায্য করে।

পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণ প্যাপেইন, প্রোটিন এনজাইম এবং অ্যামাইলেইজ এনজাইম যা গম জাতীয় খাবারে থাকা গ্লুটেন ভেঙ্গে তা দ্রুত হজম করতে সাহায্য করে। পেঁপে পাতার রস কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও দূর করতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া